ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬

দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’

গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশব্যাপী। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’। এটি পূর্ণাঙ্গ ও মৌসুমি বৃষ্টিবলয়। দেশের প্রায় সব এলাকায় ‘রিমঝিমের’ প্রভাব পড়লেও রংপুর ও সিলেট এবং চট্টগ্রাম বিভাগের নিচু এলাকা বন্যার কবলে পড়তে পারে অতি বর্ষণের কারণে।
রবিবার (১৫ জুন) রাতে নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায় বিডব্লিউওটি।
পোস্টে বিডব্লিউওটি জানায়, দেশের দিকে ধেঁয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় ‘রিমঝিম’। এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। এর প্রভাবে দেশের সব এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পোস্টে আরও বলা হয়, ‘রিমঝিম’ চলতি বছরের ষষ্ঠতম বৃষ্টি বলয় এবং দ্বিতীয় মৌসুমি বৃষ্টি বলয়, যা ১৬ জুন দেশের উপকূলীয় এলাকা হয়ে শুরু হয়ে আগামী ২৮ জুন সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশত্যাগ করতে পারে।
দেশের প্রায় সব এলাকায় ‘রিমঝিমের’ প্রভাব পড়লেও সবচেয়ে বেশি প্রভাব পড়বে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এছাড়া রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বেশ সক্রিয় থাকবে রিমঝিম। আর মানের সক্রিয় থাকবে খুলনা ও রাজশাহী বিভাগে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর ও সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় বন্যা হতে পারে এ সময়। কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও কমবেশ বজ্রপাত হতে পারে। পাশাপাশি বড় কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর মৌসুমি বায়ুর চাপের তারতম্যের কারণে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে বেশিরভাগ সময়ই।
Tag :
জনপ্রিয়

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম

দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’

Update Time : ০৫:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫