ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

দেশের বাজারে ভরিতে সোনার দাম বাড়া‌নো হয়েছে এক হাজার ৭৪৯ টাকা

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তি থাকায় দেশের বাজারেও বাড়া‌নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিতে সোনার দাম বাড়া‌নো হয়েছে এক হাজার ৭৪৯ টাকা। ফ‌লে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের সোনা প্রতি ভ‌রির দাম বে‌ড়ে দাঁড়াবে ৭৮ হাজার ২৬৫ টাকায়। যা এতদিন ছিল ৭৬ হাজার ৫১৬ টাকা।

মঙ্গলবার (১৭ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (১৮ মে) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রাবাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। স্থানীয় বুলিয়ান মার্কেটেও স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ১৮ মে থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ২৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৩ হাজার ৩৬৩ টাকা।

বর্তমান দাম অনুযায়ী, আজ (মঙ্গলবার) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৬ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৩ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬২ হাজার ৬৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫২ হাজার ১৯৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

দেশের বাজারে ভরিতে সোনার দাম বাড়া‌নো হয়েছে এক হাজার ৭৪৯ টাকা

Update Time : ০৫:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২