ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে দেশে আপাতত লকডাউন দেওয়ার পরিকল্পনা নেই

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৩২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • ২৮৩ Time View

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে দেশে আপাতত লকডাউন দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রবিবার সাভারে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের নির্মাণাধীন ভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সীমান্ত বন্ধ না করলেও সরকার ল্যাব পরীক্ষার ওপর জোর দিচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌‘যারা এখন বিদেশে আছেন তাদের এ মুহূর্তে দেশে না আসাই ভালো। তারা যেন সংক্রমিত হয়ে দেশে না আসেন।’

তিনি বলেন, ‘যারা বিদেশ থেকে আসবেন তাদেরও দায়িত্ব রয়েছে। প্রবাসীদের পরিবারকে নিরাপদে রাখতে হবে, দেশকেও সুরক্ষিত রাখতে হবে। কাজেই আপনারা যেখানে আছেন সেখানেই নিরাপদে থাকুন।’

জাহিদ মালেক বলেন, ‘দেশে সাউথ আফ্রিকা এবং আফ্রিকা থেকে যারাই আসবেন তাদের ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা করে আসতে হবে এবং ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। অন্যান্য যেসব দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে সেখান থেকে আসার ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা করে আসতে হবে।’

এ সময় তিনি বলেন, ‘৬০ বছরের ওপরে যারা আছেন তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।… আমাদের টিকার কোনো অভাব নেই। আমরা বুস্টার ডোজও দিতে পারবো।’

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে দেশে আপাতত লকডাউন দেওয়ার পরিকল্পনা নেই

Update Time : ১১:৩২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১