ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

নারী বিশ্বকাপে আজ শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১৩৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশের মেয়েরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
  • ২৬৩ Time View

নারী বিশ্বকাপে ওয়েলিংটনে আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা।

প্রথমে ব্যাট করে ৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করেছে নিগার বাহিনী।

বৃষ্টির কারণে বিলম্বিত হওয়ায় ৭ ওভার কমিয়ে দেওয়া হয়েছে। কার্টেল ওভারের এই লড়াইয়ে জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ১৩৬ রান।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান এসেছে লতা মণ্ডলের ব্যাট থেকে, ৩৩ রান।  দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আনে শারমিন আক্তারের ব্যাট থেকে।

ব্যাট হাতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটার ৮ ওভারে ৩৩ রানের জুটি গড়েন।  নবম ওভারের প্রথম বলে মুর্শিদা খাতুনকে ফেরান গার্ডনার। এ ওপেনারের ব্যাট থেকে আসে ১৬ বলে ১২ রানের ইনিংস।

দলীয় সংগ্রহ ৫০ পার করার ঠিক আগে দ্বিতীয় উইকেটের পতন ঘটে।  ৮ রান করেই ১৪তম ওভারে সুথারল্যান্ডের এক ডেলিভারিতে সাজঘরে ফেরেন ফারজানা হক।  এর পর অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে জুটি গড়তে পারেননি শারমিন আক্তার।  ৫৫ বলে ২৪ রান করে থামে এ ওপেনারের ইনিংস।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

নারী বিশ্বকাপে আজ শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১৩৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশের মেয়েরা

Update Time : ০৪:৪৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২