ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন সাকিব আল হাসান

নিউজিল্যান্ড সফরে না যাওয়ার কথা বিসিবিকে আগেই মৌখিকভাবে জানিয়েছিল টাইগার পোষ্টারবয় সাকিব আল হাসান। তবে তিনি ঠিক কি কারণে সফরে যেতে চাইছেন না তা লিখিতভাবে বিসিবিকে জানাইনি। ফলে তাকে দলে রেখেই ১৮ সদস্যের নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করে।

তবে দল ঘোষণার ঘণ্টাখানেক পর ‘পারিবারিক কারণ’ দেখিয়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

নিউজিল্যান্ড সফরের দল ঘোষণার আগে মৌখিকভাবে ছুটি চাওয়াতে বিসিবি তার ছুটি নিয়ে চিন্তা করেনি। তাকে রেখেই দল নির্বাচন করেছিলেন নির্বাচকরা। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘সাকিব আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই সাকিব থাকবে ধরে নিয়েই দল দিয়েছি।’

দল ঘোষণার আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও এমনটাই বলেছিলেন, অফিসিয়ালি সে (সাকিব) কিছু বলেনি। তবে আনঅফিসিয়ালি সে বলেছে। আমি বলেছি, অফিসিয়ালি জানাতে। তারপর সিদ্ধান্ত। কেন ছুটি চাচ্ছে, এর একটা কারণ তো দিতে হবে।

এ ব্যাপারে জানতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানকে মুঠোফোন কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি। জানা গেছে, পারিবারিক কারণেই নিউজিল্যান্ড সফরে যেতে চাইছেন না সাকিব। এখন দেখার বিষয়, বিসিবি তার ছুটির আবেদন মঞ্জুর করে কিনা!

হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ছিটকে যান সাকিব। তার চোটের ধরন ছিল গ্রেড-১। ফলে দুবাই থেকে সোজা চলে যান যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে। সেখানে চলে তার পুনর্বাসন প্রক্রিয়া। কয়েক সপ্তাহ বিশ্রাম নিয়ে চট্টগ্রাম টেস্টের আগে দেশে ফেরেন। চট্টগ্রাম টেস্ট খেলতে না পারলেও খেলছেন ঢাকা টেস্টে।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন সাকিব আল হাসান

Update Time : ০৪:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১