ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

বাংলাদেশ নিউজিল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটি (বিএনএফজেডএস) এর সাধারন সম্পাদক ও দ্য পদ্মা২৪.কম এর প্রতিনিধি ড. নাসির উদ্দিন মিয়া

নিউজিল্যান্ডে ধর্মীয় ভাবগার্ম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। শুক্রবার ১৪ইমে  ঈদ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিসহ  দেশের স্থানীয় মুসলমানরা।

ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। দেশের সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হয় ইডেন পার্কে সকাল ৯:০০টায়। নিউজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশিরা মে রোড হল’এ সকাল ৯:৩০ মিনিটে একটি ঈদের জামাতের আয়োজন করে।

নিউজিল্যান্ডে কোভিড-১৯ এর সংক্রামণ না থাকায় ঈদ জামাত আয়োজন এবং ঈদের জামাতে তেমন কোন সরকারি বাধা-নিষেধ আরোপিত ছিল না। তারপরও সকলে স্বাস্থ্যবিধি মেনে নামাজে অংশগ্রহণ করে। সকলে বাংলাদেশকে করোনা মহামারির হাত থেকে রক্ষার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিউজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

উল্লেখ্য বিশ্বের যে কয়েকটি দেশ করোনা মহামারি সুদক্ষভাবে নিয়ন্ত্রন করতে পেরেছে নিউজিল্যান্ড তাদের মধ্যে অন্যতম। দেশটির প্রায় ৪লক্ষ অধিবাসী করোনার ফাইজারের ভ্যাকসিন গ্রহণ করেছে বলে জানা যায়।

Tag :

নিউজিল্যান্ডে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

Update Time : ০৫:১৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১