নিউজিল্যান্ডে প্রায় ১৭০ দিন পর এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দেশব্যাপী লকডাউন জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) এক ঘোষণায় তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও এক্সিওয়াস।
নিউজিল্যান্ডের অকল্যান্ড, করোম্যান্ডেলের জন্য আবার সাত দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ রাত ১১ টা থেকে লকডাউন কার্যকর হবে।
অকল্যান্ড এবং করোম্যান্ডেল সাত দিনের জন্য লকডাউনে কার্যকর হবে – এবং দেশের বাকি অংশে তিন দিন লকডাউনের আওতায় থাকবে।
প্রতিবেদনে বলা হয়, অকল্যান্ডের বৃহত্তম শহরে ৫৮ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, তিনি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তাছাড়া বিগত ১৭০ দিনের মধ্যে তিনিই ভাইরাসটিতে আক্রান্ত একমাত্র রোগী।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে জেসিন্ডা আরডার্ন জানান, ওই লোকটি করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত তা এখনো নিশ্চিত জানা যায়নি।
সংক্রমিত কোভিড আক্রান্ত ব্যক্তি এবং তার স্ত্রী শুক্রবার করম্যান্ডেল টাউনশিপ ভ্রমণ করেছিলেন এবং সপ্তাহান্তে ছিলেন। এখানে সংক্রমনের ২৩ টি স্থান, অকল্যান্ডে ১০ টি এবং করোম্যান্ডেলে ১৩ টি স্থান বিবেচনায় রয়েছে।
মো: নাসির উদ্দিন মিয়া সুমন 























