ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

নেতা-কর্মীদের সাথে দেখা বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৩৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • ২২৬ Time View

আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে খ্যাত গোপালগঞ্জ-৩ আসনের নেতা-কর্মীদের সাথে দেখা করতে বৃহস্পতিবার নির্বাচনী এলাকায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে ঢাকা থেকে রওনা হবেন। সেখানে পৌঁছে প্রথমে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

এদিন সকালে তার নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া ও বিকেলে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। তবে নির্বাচনী কোন আচরণবিধি লঙ্ঘন হবে না জানিয়েছেন নেতৃবৃন্দ।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় পেলেই টুঙ্গিপাড়ায় চলে আসেন। এবার ও তার ব্যতিক্রম নয়। এটা এবার তিনি কোন রাজনৈতিক কর্মসূচীতে অংশ নেবেন না। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার নেতাকর্মীদের সাথে চা খাবেন, গল্প করবেন বলে জানান এই নেতা।

গোপালগঞ্জ-৩ শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে।

Tag :

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

নেতা-কর্মীদের সাথে দেখা বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

Update Time : ০৩:৩৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩