ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহু গাজা-মিসর সীমান্ত নিয়ন্ত্রণে নিতে চায় ইসরায়েল

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে প্রায় তিন মাস ধরে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের চালানো এই নিঃসংশ হামলায় নিহত হয়েছেন ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি এই হামলায় ভূখণ্ডটিতে দেখা দিয়েছে মানবিক সংকট।আর এবার গাজা-মিসর সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিতে চায় ইসরায়েল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘোষণা দিয়েছেন। গাজার ‘অসামরিকীকরণ’ নিশ্চিত করতেই এমন পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

ইসরায়েলের সামরিক বাহিনী মধ্য ও দক্ষিণ গাজার গভীরে প্রবেশ করে লড়াই চালাচ্ছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার বলেছেন, ইসরায়েলকে অবশ্যই মিসর-গাজা উপত্যকার সীমান্ত করিডোরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে যাতে ওই অঞ্চলের ‘অসামরিকীকরণ’ নিশ্চিত করা যায়।

এক সংবাদ সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় নেতানিয়াহু বলেন: ‘ফিলাডেলফি করিডোর – বা আরও সঠিকভাবে বলতে গেলে, (গাজার) দক্ষিণের ক্লোজিং পয়েন্ট – অবশ্যই আমাদের হাতে থাকতে হবে। এটি অবশ্যই বন্ধ করতে হবে। এটি স্পষ্ট, অন্য কোনও ব্যবস্থা নিলে সেটি আমরা যে নিরস্ত্রীকরণ চাই তা নিশ্চিত করবে না।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। অবরুদ্ধ এই উপত্যকাটিতে চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ২১ হাজার ৬৭২ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।

এছাড়া ইসরায়েলি বর্বর হামলায় আরও ৫৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। একইসঙ্গে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আরও হাজারও মানুষ প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে ইসরায়েল বলেছে, গাজায় চলমান যুদ্ধে তাদের ১৭২ জন সেনা নিহত হয়েছে।

Tag :

Update Time : ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩