ফিলিস্তিনে অব্যাহত হামলার নিন্দা জানিয়ে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইসরাইল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুশিয়ার করে বলেছেন, ‘ইসরাইলিরা ভেবেছিল তারা আল–আকসা মসজিদ ধ্বংস করে দিতে পারবে। ভেবেছিল, তারা আমাদের জনগণকে গৃহহীন করতে পারবে। আমি নেতানিয়াহুকে বলছি— আগুন নিয়ে খেলবেন না।’
কাতারের রাজধানী দোহায় হামাস প্রধান ইসরাইল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।
এদিকে গাজায় হামাস প্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
রোববার গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার প্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরাইল।
ইয়াহইয়া আল সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার নেতৃত্ব দিয়ে আসছেন। তবে হামলায় এই নেতার কোনো ক্ষতি হয়েছে কীনা বা তিনি হামলার সময় বাড়িতে অবস্থান করছিলেন কীনা তা নিশ্চিত করা হয়নি।
গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪১ জনই শিশু। অপরদিকে আহত হয়েছে আরও ৯৫০ জন।
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে, এখন পর্যন্ত ইসরায়েলে ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার নতুন করে দুই ইসরায়েলি নিহত হয়েছে।
গত সাত দিন ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। নিবার গাজায় হামলা চালিয়ে আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। গত সপ্তাহে শুরু হওয়া এই হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত ১৪৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪১ শিশুও রয়েছে। আহত হয়েছেন প্রায় এক হাজার জন। অপরদিকে হামাসের হামলায় দুই শিশুসহ দশ ইসরায়েলির মৃত্যু হয়েছে। দুই পক্ষের মধ্যে এ নিয়ে কোনো সমঝোতার লক্ষণ দেখা যাচ্ছে না। দুই পক্ষই হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
রোববার সকালের দিকেও বিমান হামলা চালিয়েছি ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ডজন খানেক। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের কমপক্ষে দু’টি আবাসিক ভবন ধসে পড়েছে।
Reporter Name 























