ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ

পঞ্চগড়ে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ১৯৮ Time View

হিমালয়কন্যা পঞ্চগড়ে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। কদিন ধরে রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে। কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হয়।

শুক্রবার সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি।

তবে সকালে সূর্য ওঠার পর কেটে যায় শীতের আমেজ। শীতের তীব্রতাও কিছুটা কমে। কদিন ধরে দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) ২৮ থেকে ৩০ এর মধ্যে ওঠানামা করছে।

বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে কড়া রোদের কারণে বেশ গরম অনুভূত হয়। দিনে গরম আর রাতে ঠান্ডা আবহাওয়ায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে বয়স্ক আর শিশুরা সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়ে। ভোরের দিকে ঘন কুয়াশা থাকে। উত্তরের বাতাস না থাকায় শীতের তীব্রতা তেমন নেই। বৃহস্পতিবার রাতের গড় তাপমাত্রা শুক্রবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়। ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা।।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত

পঞ্চগড়ে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩

Update Time : ০৭:০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪