ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

পদ্মা সেতু চালুর পর থেকে গত ৯ মাসে ৬০৩ কোটি ৭৬ লাখ টাকা টোল আদায়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ২৫৩ Time View

পদ্মা সেতু চালুর পর থেকে গত ৯ মাসে ৬০৩ কোটি ৭৬ লাখ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া, বঙ্গবন্ধু সেতু চালুর পর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৭ হাজার ৬৯৭ কোটি ৭১ লাখ টাকা টোল আদায় করেছে সরকার।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি নিশ্চিত করেন তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয় এটি।

ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু চালুর পরে গত মার্চ পর্যন্ত ৬০৩ কোটি ৭৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে।

ক্ষমাতসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে দেশে সড়ক দুর্ঘটনা রোধে কোনো গবেষণামূলক কার্যক্রম চলমান নেই। তবে বিশ্বব্যাংকের সহায়তায় সড়ক দুর্ঘটনা রোধে একটি গবেষণা প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু চালুর পরে গত মার্চ পর্যন্ত ৭ হাজার ৬৯৭ কোটি ৭১ লাখ টাকা ও ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি মুক্তারপুর সেতু চালুর পরে এখন পর্যন্ত ২০৫ কোটি ৫০ লাখ টাকার টোল আদায় করা হয়েছে।

Tag :

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল সাফল্য: পাশের হার ৯০.১৬% , এ প্লাস ৩৩ জন।

পদ্মা সেতু চালুর পর থেকে গত ৯ মাসে ৬০৩ কোটি ৭৬ লাখ টাকা টোল আদায়

Update Time : ০৬:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩