ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনি চার দিনের রিমান্ডে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৩৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ৩১২ Time View

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮টা ২৮ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়। এরপর বনানী থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমনিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্তকার্রী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ আসামি পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, পরীমনির পক্ষে আদালতে লড়তে ওকালতনামায় স্বাক্ষর করা নিয়ে আইনজীবীদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনা ঘটে।

রাত ৮টা ২৮ মিনিটে নায়িকা পরীমনিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে ৮টা ৩১ মিনিটে এজলাসে আসেন ঢাকা মহানগর মুখ্য হাকিম মামুনুর রশীদ।

এসময় পরীমনির হয়ে আইনি লড়াই করতে আইনজীবীদের মধ্যে কয়েকটি গ্রুপ সৃষ্টি হয়। তারা একে-অপরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাত ৮টা ৩৬ মিনিটে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এজলাস ত্যাগ করেন।

Tag :

পরীমনি চার দিনের রিমান্ডে

Update Time : ০৩:৩৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১