ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

পরীমনি ঢাকা মহানগর হাকিম আদালতে হাজিরা দেবেন আজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • ৩৫২ Time View

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিনে আছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। এদিন সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজিরা দেবেন পরীমনি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী মো. মজিবুর রহমান।

গত ৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। তখন তার বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। এরপর ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর কয়েক দফা রিমান্ড শেষে ৩১ আগস্ট জামিন পান আলোচিত এ চিত্রনায়িকা।

জানা যায়, মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে বুধবার। আজ সকালে হাজিরা দিতে আদালতে উপস্থিত হবেন পরীমনি।

এদিকে অক্টোবরের শেষ সপ্তাহে ‘প্রীতিলতা’ নামের চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে পরীমনির। ওই সিনেমায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকায় অভিনয় করছেন আলোচিত এ চিত্রনায়িকা।

এছাড়াও পরীমনির হাতে রয়েছে আরও দুটি সিনেমা। তার মধ্যে একটি চয়নিকা চৌধুরীর ওয়েব চলচ্চিত্র ‘অন্তরালে’ ও বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজিত ‘বায়োপিক’ সিনেমা।

Tag :
জনপ্রিয়

প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে

পরীমনি ঢাকা মহানগর হাকিম আদালতে হাজিরা দেবেন আজ

Update Time : ০৪:০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১