ঢাকা ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস গিরিখাতে পড়ে ৪১ জন নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে করাচি যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস গিরিখাতে পড়ে ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় রবিবার (২৯ জানুয়ারি) ভোর সকালে বেলুচিস্তানের লাসবেলা জেলার চিনকি হল্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে বাসটি চিনকি হল্টের কাছের গিরিখাতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। রবিবার সকালে ভোরের আলো ফোটার আগেই বাসটি দুর্ঘটনায় পতিত হয়।

লাসবেলা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হামজা আনজুম নাদিম জানিয়েছেন, বাসটিতে সবমিলিয়ে ৪৮ জন যাত্রী ছিল। তিনি আরও জানান, নিহতদের মরদেহ এবং আহতদের বাসটির ধ্বংসাবশেষ থেকে বের করে আনা হয়েছে। উদ্ধার তৎপরতা শেষে আহতদের চিকিৎসার জন্য লাসবেলা সিভিল হাসপাতালে এবং নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

প্রথম দিকে তীব্র শীত এবং অন্ধকার থাকায় উদ্ধার তৎপরতা ব্যহত হয়েছে। পুলিশ, ফায়ার ব্রিগেড এবং স্থানীয় উদ্ধারকারী বিভাগ এখনো ঘটনাস্থলে রয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত থেকে ধারনা করা হচ্ছে, দুর্ঘটনার মূল কারণ অতিরিক্ত গতি। এ কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি প্রথমে কাত হয়ে যায় এবং এক পর্যায়ে তা গিরিখাদে পড়ে যায়। একটু পরই বাসটিতে আগুন ধরে যায়।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস গিরিখাতে পড়ে ৪১ জন নিহত

Update Time : ০৯:৩২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩