ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

পাল্লেকেলেতে টাইগারদের দিনশেষে সংগ্রহ ৩০২/২

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে আজ (২১এপ্রিল) প্রথম টেস্ট ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত লড়াই করেছেন টাইগাররা। তামিম,শান্ত ও মুমিনুলের ব্যাটে ভর করে রানের পাহাড় গড়েছে সফরকারীরা। আজ ৯০ ওভারে ৩০২ রান তুলে প্রথম দিন শেষে করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম দিন শেষে উইকেটে শান্ত ১২৬ ও মুমিনুল ৬৪ রানে অপরাজিত আছেন। আগামীকাল দ্বিতীয় দিন তারা দুজন আরো ভালো খেলবে এবং বড় সংগ্রহের দিকে এগিয়ে যাবেন এমন প্রত্যাশা টাইগার ভক্তদের।

তাছাড়া পাল্লেকেলেতে উইকেটের আচরণ দেখে বলা যায়, এটি ব্যাটিং সহায়ক উইকেট। দ্বিতীয় দিন টাইগার ব্যাটসম্যানরা একটু ধৈর্য্য নিয়ে খেললে বড় সংগ্রহ করতে পারবে। এছাড়া আগামীকাল মুমিনুলের সামনে ১১ তম সেঞ্চুরি হাতছানি দিচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি যদি শতক পূর্ন করতে পারেন তাহলে এটি হবে বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি।

এর আগে আজ টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারটা দারুণ করেন তামিম। সুরাঙ্গা লাকমালের করা প্রথম দুটি বল ডট দিয়ে তৃতীয় বলে ৪ মারেন। পরের দুটি বল ডট দিয়ে শেষ বলে ফের বাউন্ডারি হাঁকান তামিম। পরের ওভারে ফার্নান্দোর প্রথম পাঁচটি বল ডট দিয়ে শেষ বলে এলবিডাব্লিউ হয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন সাইফ হাসান। দলীয় মাত্র ৮ রানেই প্রথম উইকেট হারায় টাইগাররা। তবে অপরপ্রান্তে উইকেট কামড়ে লড়াই করেন তামিম।

তিনি দুর্দান্ত ব্যাটিং নৈপুণ প্রদশন করে ১৯তম ওভারের প্রথম বলে করেন ব্যক্তিগত অর্ধশতক। টেস্টে এটি তামিমের ২৯তম অর্ধশতক। কিন্তু এরপর তাড়াহুড়ো করে খেলতে গিয়ে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হাতছাড়া করেছেন তামিম। তিনি লঙ্কান বোলার ফার্নান্দোর গুড লেংথের একটি বলে অচমকা শট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন। ১০১ বলে ৯০ রানে সাজঘরে ফিরেন বাংলাদেশি তারকা। তার ইনিংসে চারের মার ১৫টি। তবে তামিম আউট হলেও অধিনায়ক মমিনুল হককে নিয়ে লড়াই করতে থাকেন শান্ত। সেই সঙ্গে তিনি লঙ্কান বোলারদের কোন পাত্তা না দিয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শান্ত ২৩৫ বলে ১২ টি চার ও ১ছক্কা হাঁকিয়ে ১০২ রান করেন।

লঙ্কান বোলার ধনঞ্জয়া ডি সিলভাকে কাভারের ওপর দিয়ে সীমানা ছাড়া করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেছেন শান্ত। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে টাইগার এই ব্যাটসম্যানের। তিনি অভিষেক টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে করেছিলেন ১৮ রান। এরপর ৭ টেস্ট ম্যাচে অংশ নিয়ে ১২ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ প্রথম টেস্ট সেঞ্চুরি স্বাদ পেলেন শান্ত। এছাড়া অপর প্রান্তে বেশ ঠান্ডা মাথায় খেলে হাফসেঞ্চুরি পূর্ন করেন অধিনায়ক মুমিনুল। এটি তার টেস্ট ক্যারিয়ারে ১৪ তম হাফসেঞ্চুরি।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

পাল্লেকেলেতে টাইগারদের দিনশেষে সংগ্রহ ৩০২/২

Update Time : ০৫:২৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১