ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

পোশাক খাতে অরাজকতা তৈরি করলে কঠোর ব্যবস্থা: র‍্যাব

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে পেছন থেকে যারা দেশের পোশাক খাতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শনিবার দুপুরে সাভারের আশুলিয়ায় নবীনগর র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সম্প্রতি শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে পুঁজি করে কিছু মহল দেশের পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। এসব দুষ্কৃতিকারীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি সাইবার মনিটরিং বাড়ানো হয়েছে। যারা এ ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে তাদের আটকে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমাদের শান্তিপ্রিয় শ্রমিকদের ভুল তথ্য ও গুজবের মাধ্যমে বা নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য উস্কানিমূলক তথ্য প্রদানের মাধ্যমে অরাজকতা, সহিংসতা বা নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। যারা এই গার্মেন্টস শিল্পকে নিয়ে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করছে, তাদের আমরা অনেককে আইডেন্টিফাই করতে পেরেছি। তাদের বেশ কয়েকজনকে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে যারা এই শিল্প নিয়ে পেছন থেকে হোক বা মাঠ থেকে হোক অরাজকতা করার চেষ্টা করবে আইনের আওতায় আনব। ইতোমধ্যে যেখানে যেখানে গার্মেন্টস বেশি রয়েছে এই স্থানগুলোতে আমাদের র‌্যাবের টহল বাড়িয়ে দেয়া হয়েছে। পুলিশ এবং বিজিবির সঙ্গে আমরা যৌথ পেট্রল করছি। যেকোনো ধরনের নাশকতা এবং সহিংসতা রোধে আমাদের এই পেট্রল কার্যক্রম চলমান থাকবে।

কঠিন আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, যারা এই শান্তিপ্রিয় শ্রমিক ভাইদের নিয়ে নাশকতা সহিংসতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুর, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় দুষ্কৃতিকারীরা চোরাগুপ্ত হামলা থেকে সহিংসতা চালাচ্ছে। তাদের বিরুদ্ধেও আমাদের আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

Tag :

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

পোশাক খাতে অরাজকতা তৈরি করলে কঠোর ব্যবস্থা: র‍্যাব

Update Time : ১১:৪৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩