ঢাকা ০২:২০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

পোশাক শিল্পের শ্রমিকদের বিরুদ্ধে সহিসংতার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

ন্যূনতম মজুরির প্রতিবাদে বাংলাদেশে আন্দোলনরত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বিরুদ্ধে সহিসংতার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটি বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে অপরাধীকরণেও নিন্দা জানিয়েছে।

বুধবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

বিবৃতিতে বলা হয়, সম্মেলিত গার্মেন্টস ফেডারেশনের সদস্য ও কারখানা শ্রমিক রাসেল হাওলাদারের (২৬) গত সপ্তাহে পুলিশের দ্বারা হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র দুঃখ প্রকাশ করছে। সেই সঙ্গে একটি কারখানায় বিক্ষোভকারীদের আগুনে ইমরান হোসেনের (৩২) মৃত্যুতে শোক প্রকাশ করছে। যুক্তরাষ্ট্র তাদের পরিবার এবং বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি আমাদের সমবেদনা জানায়।

শ্রমিক ও ট্রেড ইউনিয়নের ওপর চলমান দমন-পীড়ন নিয়েও আমরা উদ্বিগ্ন। শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সুরক্ষা দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই। সেই সঙ্গে শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা ফৌজদারি অভিযোগের তদন্ত করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা সে সমস্ত বেসরকারি খাতের সদস্যদের প্রশংসা করি, যারা যুক্তিসঙ্গত মজুরি বৃদ্ধি নিয়ে ইউনিয়নের প্রস্তাব গ্রহণ করেছেন।

যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় প্রক্রিয়ার সঙ্গে যুক্তদের ন্যূনতম মজুরির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে, যাতে এটি শ্রমিক এবং তাদের পরিবারের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপকে কমাতে পারে।

শ্রমিকরা যাতে সহিংসতা, প্রতিশোধ বা ভয়ভীতির ভয় ছাড়াই সংগঠনের স্বাধীনতা এবং যৌথভাবে দর কষাকষির অধিকার প্রয়োগ করতে সক্ষম হয়, তা সরকারকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশ এবং বিশ্বব্যাপী আমাদের কার্যক্রমের মাধ্যমে এই মৌলিক মানবাধিকারগুলোকে এগিয়ে নিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।

Tag :
জনপ্রিয়

ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা

পোশাক শিল্পের শ্রমিকদের বিরুদ্ধে সহিসংতার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

Update Time : ০৫:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩