ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার।

বুধবার চারটি করে গ্রেডে মজুরি নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়।

গত ১২ নভেম্বর ন্যূনতম মজুরির খসড়া গেজেট প্রকাশ করেছিল সরকার। খসড়া গেজেটে পোশাক শ্রমিকদের পাঁচটি গ্রেডে মজুরি নির্ধারণ করা হলেও চূড়ান্ত গেজেটে চারটি গ্রেড করা হয়। একইসঙ্গে চূড়ান্ত গেজেটে গ্রেড-১ ও গ্রেড-২-এ মজুরি বেড়েছে।

গেজেটের তথ্য অনুযায়ী, গ্রেড-১ এর শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১৫ হাজার ৩৫ টাকা। গ্রেড-২ এ ১৪ হাজার ২৭৩ টাকা, গ্রেড-৩ এ ১৩ হাজার ৫৫০ টাকা এবং গ্রেড-৪ এর শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১২ হাজার ৫০০ টাকা।

পোশাকশ্রমিকদের শিক্ষা নবিশকাল হবে তিন মাস। শিক্ষানবিশ কাল সন্তোষজনকভাবে শেষ হওয়ার পর শিক্ষানবিশ শ্রমিক সংশ্লিষ্ট গ্রেডের স্থায়ী শ্রমিক হিসেবে নিযুক্ত হবেন। শিক্ষানবিশ শ্রমিক মাসিক সর্বসাকুল্যে ৯ হাজার ৮৭৫ টাকা মজুরি পাবেন।

গত ৭ নভেম্বর শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ হয়। পূর্বে মজুরি ছিল আট হাজার টাকা।

Tag :

ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার

Update Time : ০৫:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩