ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

প্রতিবেশী বেলারুশে হামলার কোনো পরিকল্পনা নেই ইউক্রেনের: জেলেনস্কি

প্রতিবেশী বেলারুশে হামলার কোনো পরিকল্পনা নেই ইউক্রেনের, যদি না দেশটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধে স্বেচ্ছায় জড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকের সময় এ কথা বলেছেন জেলেনস্কি। এ সময় তিনি দাবি করেন, মস্কোর প্ররোচনায় যুদ্ধে শামিল হতে পারে মিনস্ক। খবর ইয়েনি শাফাকের।

ফিনল্যান্ডের সঙ্গে দুই দেশের জ্বালানি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ব্যাপারেও আলোচনা করেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনকে অবিরতভাবে সমর্থন দেওয়ার জন্য, ফিনল্যান্ডের প্রতি আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা ও বিচারের মুখোমুখি করতে সহযোগিতার জন্যও ধন্যবাদ।’

সাউলি নিনিস্তো জানিয়েছেন, ‘ইউক্রেনের জন্য যা যা করা সম্ভব তা করতে আমরা প্রস্তুত আছি।’

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনকে নানাভাবে সাহায্য করে আসছে  ফিনল্যান্ড। ইউক্রেনকে এ পর্যন্ত ৬৫ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ দিয়েছে দেশটি।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

প্রতিবেশী বেলারুশে হামলার কোনো পরিকল্পনা নেই ইউক্রেনের: জেলেনস্কি

Update Time : ০৭:২২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩