ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের

প্রতীক বরাদ্দের পর থেকে ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হয়েছে।

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:২৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • ২২৭ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত ও প্রতীক বরাদ্দের পর থেকে ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর থেকে ব্যালট পেপার জেলায় জেলায় পৌঁছানো শুরু হবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এমন তথ্য জানান।

তিনি বলেন, প্রতীক বরাদ্দের পরপরই ৩০০টি আসনের প্রার্থীর তালিকা আমরা পেয়ে গেছি। তিনটি সরকারি প্রেসে ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে। যেগুলোতে মামলা রয়েছে সেগুলো পরে ছাপানো হবে।

অশোক কুমার দেবনাথ বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট পেপার ছাপানো শেষ হবে। সে আলোকে যে এলাকাগুলোয় কোনো মামলা নেই, সেগুলো আগে ছাপানো হবে। আর মামলা আছে এমন আসনের ব্যালট শেষের দিকে ছাপানো হবে। ৪০টির বেশি আসনে মামলা রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যালট পেপার ছাপানোর সুনির্দিষ্ট কোনো বাজেট নেই। প্রাথমিক তাদের চাহিদায় ৩৩ কোটি টাকা কাগজ ক্রয়ের জন্য আগে দিয়েছি।

অন্য এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ব্যালট তো জেলায় আগামী ২৫ ডিসেম্বরের পর যাবে। যেগুলো আগে ছাপানো হবে সেগুলো আগে চলে যাবে। প্রথমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখান থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থাকবে।

আগামী ৭ জানু্য়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে এক হাজার ৮৯৪ জন প্রার্থী বৈধ হয়েছেন। আদালতের নির্দেশনায় এ সংখ্যা কমা-বাড়ার সুযোগ রয়েছে।

নির্বাচনে ব্যালট পেপার ছাপানো হয় ভোটার সংখ্যার সমান। এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।

Tag :

ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

প্রতীক বরাদ্দের পর থেকে ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হয়েছে।

Update Time : ১০:২৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩