ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত গতিতে রিজার্ভের মর্যাদা হারাচ্ছে ডলার

প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত গতিতে রিজার্ভের মর্যাদা হারাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার। সাম্প্রতিক এক গবেষণায় বিষয়টি সামনে এসেছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী মার্কিন ডলার ব্যবহার থেকে দূরে সরে যাওয়ার প্রবণতাকে দ্রুততর করেছে। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাহাড় দাঁড় করায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

লন্ডন-ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা সংস্থা ইউরিজোন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন জেন এ সংক্রান্ত সতর্ক বার্তা দিয়েছেন।

স্টিফেন জেনের বরাত দিয়ে ব্লুমবার্গ বলছে, গত দুই দশকের তুলনায় গত বছর বৈশ্বিক রিজার্ভে ডলারের অংশ ১০ গুণ দ্রুত কমেছে। কিছু দেশ রাশিয়ার সম্পদ জব্দ করার পরই এই প্রক্রিয়া গতি পায়। যেসব দেশ ডলারের রিজার্ভ কমানোর চেষ্টা করছে, তারা সুইফট সিস্টেম থেকে বের হয়ে যাওয়ার জন্য বিকল্প পথের অনুসন্ধান করতে শুরু করে।

খবরে বলা হয়েছে, গত বছর ‘ওয়াইল্ড এক্সচেঞ্জ’ হারের উঠানামার জন্য ২০১৬ সালের পর থেকে ডলার তার বাজারের শেয়ার প্রায় শতকরা ১১ ভাগ হারিয়েছে। ২০০৮ সালের চেয়ে তা দ্বিগুণ হয়েছে। এসব তথ্য দিয়েছেন জেন এবং তার ইউরিজন সহকর্মী জোয়ানা ফ্রেয়ার।

তাদের তথ্য বলছে, ডলার এখন মোট বৈশ্বিক রিজার্ভের শতকরা ৫৮ ভাগের প্রতিনিধিত্ব করে, ২০০১ সালে যা ছিল শতকরা ৭৩ ভাগ।

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত গতিতে রিজার্ভের মর্যাদা হারাচ্ছে ডলার

Update Time : ০৪:২৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩