ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার সাফ চ্যাম্পিয়ন মেয়েদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • ২৭৬ Time View
স্বাগতিক নেপালকে হারিয়ে  প্রথমবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।
শিরোপা জয়ী নারী দলের ফুটবলার, কোচিং স্টাফ ও ফুটবল ফেডারেশনের (বাফুফে) সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর পেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবল দল ৩-১ গোলে নেপাল নারী দলকে হারিয়েছে।
বাংলাদেশ দলের হয়ে ম্যাচের ১৩ মিনিটে গোল করেন শামসুন্নাহার। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা রানি সরকার। এরপর দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে এক গোল শোধ করে নেপাল। ৭৭ মিনিটে কৃষ্ণা নিজের দ্বিতীয় গোল করে দলকে শিরোপা এনে দেন।
Tag :
জনপ্রিয়

প্রথমবার সাফ চ্যাম্পিয়ন মেয়েদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

Update Time : ০৫:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২