ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে করোনাভাইরাসের টিকাদানে রেকর্ড গড়েছে ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদানে রেকর্ড গড়েছে ভারত। শুক্রবার দেশটিতে ২ কোটি ৫০ লাখ ১৬৬ ডোজ টিকা দেওয়া হয়েছে যা বিশ্ব রেকর্ড বলে জানিয়েছে এই সময়।

এ দিন রাত ৯টা ৪৭ মিনিটে টুইটে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান, ওই সময় পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ২ কোটি ২৫ লাখ দেশবাসী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে দেশ এক কোটি টিকাদানের লক্ষ্য ইতিমধ্যেই পূর্ণ হয়েছে। আমরা দ্রুত টিকা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি।’

টুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও লেখেন, ‘আমি নিশ্চিত যে আজ আমরা দেশে টিকাদানের নতুন রেকর্ড গড়ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তা জন্মদিনে উপহার হিসেবে দেব।’

এদিকে টিকাদান নিয়ে টুইট করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও। তিনি লেখেন, ‘আজকের রেকর্ড টিকাদানে সমস্ত ভারতীয়রা গর্বিত হবেন। আমি আমাদের চিকিৎসক, নার্স, সহায়ক, স্বাস্থ্যকর্মী, প্রথমসারির যোদ্ধাদের ধন্যবাদ জানাই। তাদের জন্যই টিকাকরণ কর্মসূচি সফল হয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিনে আড়াই কোটি ডোজ টিকাদানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। এর আগে জুন মাসে চীন একদিনে ২ কোটি ৪৭ লাখ টিকা দিয়েছিল, যা একদিন রেকর্ড টিকাদান ছিল।

টিকাদানে নতুন বিশ্ব রেকর্ড গড়ায় ভারতকে ধন্যবাদ জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া কার্যালয় টুইটে লিখেছে, ‘নতুন মাইলফলক ছোঁয়ায় ভারতকে অভিনন্দন।’

সরকারি সূত্রে জানা গেছে, ভারতে এদিন প্রতি সেকেন্ডে প্রায় ৮০০ জনকে কভিড টিকা দেওয়া হয়েছে। মিনিটে টিকা পেয়েছেন ৪৮ হাজার জন।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে করোনাভাইরাসের টিকাদানে রেকর্ড গড়েছে ভারত

Update Time : ০৫:০০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১