ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ দল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • ২৮৫ Time View

প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ দল। ওমান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটে রানের ফোয়ারা ছুটেছিল। কিন্তু মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে থামতে হয়েছে দেড়শ ছোঁয়ার আগেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই প্রস্তুতি ম্যাচে ক্রিজে থিতু হয়েও মুশফিক-লিটনরা কার্যকর ইনিংস খেলতে পারেননি।

খেলার ১৫ ওভার শেষে শ্রীলঙ্কার রান দাঁড়ায় ৬ উইকেটে ৯৫। তখন জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩০ বলে ৫৩। আর বাংলাদেশের লক্ষ্য ৪ উইকেট তুলে নেয়া। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ উইকেট আদায় করতে না পারায় শ্রীলঙ্কার জয় ঠেকানো সম্ভব হয়নি। যদিও শেষ দিকে এসে কিছুটা ব্যাটিং বিপর্যয় পড়েছিল লঙ্কানরা।

বাংলাদেশের দেয়া ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। ১২ ওভারে ৭৯ রান না তুলতেই দলটি হারিয়ে ফেলে ৬ উইকেট। ২ উইকেট নিয়েছেন সৌম্য সরকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ দিন প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ক্রিজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি লিটন দাস-মুশফিকুর রহিমরা। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান করে।

সর্বোচ্চ ২৬ বলে ৩৪ রান নিয়েছেন সৌম্য সরকার। তার ইনিংসটি সাজানো ছিল ১টি চার ও ২টি ছয়ের মারে। লিটন ১৬, নুরুল হাসান সোহান ১৫ ও নাঈম শেখ ১১ রান ও আফিফ হোসেন ধ্রুব ১১ রানে সাজঘরে ফেরেন। মেহেদী হাসান ১৬ ও তাসকিন আহমেদ ৪ রানে অপরাজিত ছিলেন।

লিটনের নেতৃত্বে বাংলাদেশ মাঠে
লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে প্রথম প্রস্তুতি ম্যাচে। টস জিতে ব্যাটিং করে বাংলাদেশ। নুরুল হাসান সোহান ছিলেন সহ-অধিনায়ক। পিঠের হালকা অস্বস্তির কারণে এই ম্যাচে বিশ্রামে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ।

বাংলাদেশ দল : মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (সহঅধিনায়ক), মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ দল

Update Time : ০৭:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১