ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬

প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রথম ধাপের পরীক্ষা আগামী ২২ এপ্রিল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:২৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ৩৩২ Time View

প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের সম্ভাব্য পরীক্ষা আগামী ২২ এপ্রিল ও দ্বিতীয় ধাপের পরীক্ষা ঈদের পরে অনুষ্ঠিত হবে।

দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

বুধবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে মাহবুবুর রহমান তুহিন বলেন, দুই ধাপে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। প্রথম ধাপে আগামী ২২ এপ্রিল পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, এটিই চূড়ান্ত নয়। আর পরবর্তী ধাপের পরীক্ষা ঈদের পর হতে পারে।

এর আগে, গত ১৫ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, আগামী ৮ এপ্রিল থেকে সরকারি প্রাথমিকের ৪৫ হাজার সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে। পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষা আগামী ১৩ মে শেষ হবে।

সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির কারণে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। ইতোমধ্যে অবসরজনিত কারণে আরও ১০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে।

এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে। এ সমস্যার সমাধানে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরের শূন্য পদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়।

Tag :

ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রথম ধাপের পরীক্ষা আগামী ২২ এপ্রিল

Update Time : ০৩:২৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২