ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে। ভূমিকম্পে শুধু কিউবা নয়, বরং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিছু এলাকায় কম্পন অনুভূত হয়।

স্থানীয় সময় সোমবার (৮ জুন) আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কিউবার মানতুয়া শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। রাজধানী হাভানা থেকেও উল্লেখযোগ্যভাবে কম্পন অনুভূত হয়। যেসব এলাকায় সাধারণত ভূমিকম্প খুব কম ঘটে, সেসব স্থানেও কম্পন অনুভূত হওয়ায় ঘটনাটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।

ইউএসজিএস-এর ভূকম্পবিদ পল আর্ল বলেন, সোমবারের ভূমিকম্পটি ক্যারিবিয়ান অঞ্চলের জন্য অস্বাভাবিক ছিল। কম্পনটি একটি টেকটোনিক প্লেটের মধ্যে সংঘটিত হয়েছিল, যেখানে সাধারণত প্লেট সীমানা বরাবর সংঘটিত হওয়ার তুলনায় ভূমিকম্পগুলো আরও বিক্ষিপ্ত এবং কম ঘন ঘন ঘটে থাকে।

আর্ল বলেন, ১৮৮০ সালের পর সোমবারের ভূমিকম্পের ৩২২ কিলোমিটার (২০০ মাইল) ব্যাসার্ধের মধ্যে এত শক্তিশালী ভূমিকম্প আঘাত হানেনি; সে বছর কিউবার সান ক্রিস্টোবালের কাছে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।

কর্তৃপক্ষ এখনো কোনো বড় ধরনের ক্ষতি বা হতাহতের খবর জানাযায়নি। কিন্তু এই ভূমিকম্প কিউবায় উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, যেখানে কয়েক দশকের অর্থনৈতিক সংকটের কারণে ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অঞ্চলজুড়ে চলমান ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে পড়েছে।

পশ্চিম কিউবার পিনার দেল রিওতে নিজের বাড়িতে বসে বলেন ৪৪ বছর বয়সি ইউসমিলা হার্নান্দেজ বলেন, ভূমিকম্পটি অত্যন্ত তীব্র ছিল। আমি এর আগে কখনো এমন কিছু অনুভব করিনি। সবাই ভয়ে বাইরে ছুটে যায়। আমি তা ভাষায় প্রকাশ করতে পারব না। মনে হচ্ছিল, এখানে আগে কখনো এমন ভূমিকম্প হয়নি।

ইউএসজিএস জানিয়েছে, ফ্লোরিডাতেও কম্পন অনুভূত হয়েছে। মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের পর্যটন কেন্দ্র কানকুন, প্লায়া দেল কারমেন এবং তুলুমেও কম্পন অনুভূত হয়। মেক্সিকোর ইউকাতান ও কুইন্টানা রু রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কিন্তু এখনো কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি বলে রাজ্য দুটির গভর্নররা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।

মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা অনুসারে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা বা নজরদারি জারি করা হয়নি। সূত্র: রয়টার্স

Tag :

Update Time : ০৬:১৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬