ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর হত্যা ও ধর্ষনের দায়ে একজনের ফাসিঁর আদেশ

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১২:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
  • ৩০৯ Time View

ফরিদপুরে হত্যা ও ধর্ষনের দায়ে জিন্দার আলী শেখ(৩৫) নামে একজনের ফাসিঁর আদেশ প্রদান করেছে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। আজ দুপরে রায়ের আদেশ প্রদান করেন আদালতের বিচারক(জেলা ও দায়রা জজ) প্রদীপ কুমার রায়। রায়ে উল্লেখিত আসামীকে একলাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করাও হয়। আসামীর উপস্থিতে এই রায় ঘোষনা করা হয়। পরে তাকে জেলা হাজতে নিয়ে যাওয়া হয়।

রায়ের নথি থেকে জানাযায়, বিগত ২০১০ সালের মে মাসের ২০ তারিখ দিবাগত রাতে বোয়ালমারী উপজেলার টোংরাইল বনমালীপুর এলাকায় একটি রাস্তার পাশে ধর্ষন শেষে গলা কেটে ঘটনাস্থলেই হত্যা করা হয় রুপালী খানম(২০) নামে এক যুবতীকে। এরপর দীর্ঘ তদন্ত কার্যক্রম শেষে আটক করা হয় জিন্দার আলীকে। সে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে। তাকে বিয়ে করতে না পেরে রাগের বসে তিনি এই ঘটনা ঘটান বলে স্বীকার করেন আদালতে।

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল পিপি স্বপন কুমার পাল জানান, বিজ্ঞ আদালতের দেয়া রায়ে আমরা রাষ্ট্রপক্ষ খুশি।
এদিকে রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামীর স্ত্রীসহ পরিবারের সদস্যরা। তারা এই সময় কান্নায় ভেঙ্গে পড়েন।

Tag :

ফরিদপুর হত্যা ও ধর্ষনের দায়ে একজনের ফাসিঁর আদেশ

Update Time : ১২:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১