ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১১:০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৪৯ Time View

মাহবুব পিয়াল ,ফরিদপুর  : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।মনোনয়নপত্র দাখিলের পূর্বে নেতাকর্মীদের নিয়ে পিতা মাতার কবর জিয়ারত করেন চৌধুরী নায়াব ইউসুফ ।

এ সময় ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যডভোকেট সৈয়দ মোদ্দারেস আলী ইসা, সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, বিএমএ সভাপতি ডাঃ মুস্তাফিজুর রহমান শামীম, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকী মিতুল, জেলা যুবদলের সভাপতি মোঃ রাজীব হোসেন রাজিব, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদপুরের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া নায়াব ইউসুফ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দলীয় দায়িত্ব পালন করছেন।

এই আসনটি বিএনপির ঘাটি হিসেবে জন্য ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর পূর্বের ৫বার সংসদ সদস্য নিবাচিত হয়েছিলেন তার পিতা বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

মনোনয়নপত্র জমা দিয়েই সাংবাদিকদের কাছে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে চৌধুরী নায়াব ইউসুফ বলেন,  ‘ফরিদপুর বিএনপির ঘাঁটি, তাই আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। দীর্ঘ সময় পর মানুষ ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তারা তাদের অধিকার ফিরে পেতে চায়। আমি প্রশাসনকে অনুরোধ করব তারা যেন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়।’

Tag :
জনপ্রিয়

ফরিদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ

Update Time : ১১:০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫