ফরিদপুর জেলায় ২০২৬ সালের ঈদুল আজহার প্রধান প্রধান জামাত মূলত আগামীকাল বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ অনুষ্ঠিত হবে। তবে স্থানীয় কিছু অঞ্চলের কিছু গ্রামের মানুষ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ২৬ ও ২৭ মে আগাম ঈদের নামাজ আদায় করেছেন।
আপনাদের সুবিধার্থে ফরিদপুর শহরের এবং বিভিন্ন উপজেলার প্রধান প্রধান ঈদের জামাতের একটি তালিকা নিচে দেওয়া হলো:
ফরিদপুর জেলায় ঈদের প্রধান জামাত সাধারণত কমলাপুর চাঁদমারী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। দূর্যোগপূর্ণ বা বৈরী আবহাওয়া থাকলে বিকল্প প্রধান জামাত শহরের কেন্দ্রীয় চকবাজার জামে মসজিদে আয়োজন করা হয়ে থাকে।
প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭:০০ মিনিটে। (তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে শহরের চকবাজার জামে মসজিদে সকাল ৭:৩০ মিনিটে বা ৮:০০ মিনিটে বিকল্প জামাত হবে)
০১. কমলাপুর চাঁদমারী কেন্দ্রীয় ঈদগাহ: সকাল: ৭:০০ ঘটিকায়।
০২.চৌরঙ্গী জামে মসজিদ : সকাল ৭: ঘটিকায়।
০৩. আলিপুর গোরস্তান জামে মসজিদ: সকাল ৭: ০০ ঘটিকায়।
০৪.দক্ষিণ ঝিলটুলী জামে মসজিদ: সকাল ৭:১৫ ঘটিকায়।
০৫. সরকারির ইয়াছিন কলেজ: ———— ঘটিকায়।
০৫. পুলিশ লাইন্স মাঠ ও জেলা কারাগার চত্বর: সকাল ০৮:০০ ঘটিকায়।
বাংলাদেশে আগামীকাল বৃহস্পতিবার খুশির বার্তা নিয়ে হাজির হবে পবিত্র ঈদুল আযাহা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সর্বত্র ঈদ জামাতের প্রস্তুতি চলছে। বৃষ্টিস্নাত প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শেষ মূহুর্তের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
অনলাইন ডেস্ক 






















