ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা

ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০১:৪২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৩ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর: আবহমান গ্রাম বাংলার কবি পল্লীকবি জসীম উদ্দিন স্মরণে ফরিদপুরের ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর সাহিত্য পরিষদসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা অধ্যাপক এম.এ. সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেন,  সাংবাদিক ও লেখক মফিজ ইমাম মিলন, অ্যাডভোকেট বশীর আহমেদ চৌধুরী, তৌহিদুল ইসলাম স্টালিন, মেহেদী হাসান মিঠু, বীর মুক্তিযোদ্ধা পাগলা বাবলু খান, পলাশ খান, মাহফুজ খান বাদল, আনিসুর রহমান ও কবি শামীমা আরা বেগম ,ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নাট্যজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, টানা চার বছর জসীম পল্লী মেলা বন্ধ থাকায় ফরিদপুরের সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। জসীম পল্লী মেলা শুধু ফরিদপুরের নয়, এটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। মেলাকে ঘিরে সংস্কৃতিসেবীদের মিলন মেলা ঘটে এবং দেশের বিভিন্ন প্রান্তের পণ্য ও হস্তশিল্প প্রদর্শন ও বিক্রির সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হয়।

বক্তারা আগামী বছর অথাৎ ২০২৭ সালের প্হেলা জানুয়ারী পল্লীকবির জন্মবার্ষিকী উৎসবের দিন থেকে ১মাসব্যাপী থেকে ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন শেষেফরিদপুর  প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

Tag :
জনপ্রিয়

আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা

ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Update Time : ০১:৪২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬