ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

ফাইজারের ১০ লাখ টিকা আজ আসছে না

করোনা মহামারি থেকে সুরক্ষায় যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা সোমবার সন্ধ্যায় আসার কথা থাকলেও আসছে না।

তবে বুধবার একই সময়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে টিকাগুলো রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে। এছাড়া চীনের ২০ লাখ টিকাও আজ আসবে কিনা নিশ্চিত নয়। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম। সোমবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফাইজারের টিকা আসার শিডিউল/সময় কিছুটা পরিবর্তন হয়েছে। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আমেরিকা থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের যে ১০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা ছিল। তা আজ না এসে বুধবার দেশে পৌঁছাবে।

এছাড়া আজ রাত আড়াইটায় বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছবে কিনা সেটিও পরে জানানো হবে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আসার কথা জানিয়েছিল। এমনকি টিকাগুলো বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার গ্রহণ করবেন বলেও জানানো হয়েছিল।

এটি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য পাঠানো ফাইজারের দ্বিতীয় চালান। এর আগে গত ৩১ মে প্রথম এক লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে।

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

ফাইজারের ১০ লাখ টিকা আজ আসছে না

Update Time : ০৯:২১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১