ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্ষসেরায় আছেন এমবাপ্পে, নেই মেসি নেইমার

ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার সংক্ষিপ্ত  তালিকা দেখে হতাশ হবেন মেসি-নেইমারের ভক্তরা।
তাতে পিএসজি তারকা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের নাম উঠলেও নেই ব্রাজিল ও আর্জেন্টিনার সময়ের দুই সেরা তারকা।
চলতি মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় লিওনেল মেসি ও নেইমার জুনিয়র জায়গা পাননি এ তালিকায়।
এদিকে ফ্রেঞ্চ প্লেয়ারস ইউনিয়নের (ইউএনএফপি) এ পুরস্কারের তালিকার পাঁচজনের মধ্যে এমবাপ্পেকেই ফেভারিট মানা হচ্ছে। চলতি মৌসুমে এরইমধ্যে ২৫ গোলের পাশাপাশি ১৫ এসিস্ট রয়েছে এমবাপ্পের। তার নৈপুণ্যেই  দশম ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা ঘরে তুলেছে প্যারিসের দলটি।
সেই তুলনায় মেসি-নেইমারদের পারফরম্যান্স অনেকটাই ম্লান। চলতি মৌসুমে চার গোলের পাশাপাশি ১৩ এসিস্ট করেছেন মেসি। অন্যদিকে নেইমারের নামের পাশে রয়েছে ১১ গোল ও ছয় অ্যাসিস্ট।
বর্ষসেরায় এমবাপ্পের প্রতিদ্বন্দ্বীরা হলেন – রেনের ফরোয়ার্ড মার্টিন টেরিয়ের (২১ গোল), মোনাকোর ফরোয়ার্ড উইসাম বেন ইয়েডার (২১ গোল), মার্শেইর ফ্রেঞ্চ মিডফিল্ডার দিমিত্রি পায়েট ও লিয়নের ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকুয়েতা।
বর্ষসেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজ ডোনারুম্মা। এছাড়া বাকি চারজন হলেন নিসের ওয়াল্টার বেনিতেজ, মার্শেইর পাউ লোপেজ, স্ট্রাসবর্গের ম্যাটজ সেলস ও নন্তের আলবান লাফন্ত। তথ্যসূত্র: গোল ডট কম
Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্ষসেরায় আছেন এমবাপ্পে, নেই মেসি নেইমার

Update Time : ০৪:১৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২