ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বইমেলাসহ সব সামাজিক অনুষ্ঠান বন্ধের সুপারিশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • ৪৩০ Time View

চলমান বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদনকেন্দ্র ও অন্যান্য মেলা বন্ধের সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একইসঙ্গে হাসপাতালগুলোতে শয্যা ও আইসিইউ বাড়ানোর পরামর্শও দিয়েছেন তারা। সেই সঙ্গে ধর্মীয় আচার অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকেও নির্দেশনা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার চলমান করোনা পরিস্থিতিকে দুর্যোগময় পরিস্থিতি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন ইতোমধ্যে হাসপাতালগুলো প্রায় ভরে গেছে, এটা একটা দুর্যোগময় পরিস্থিতি। আমাদের সকলকে বুঝতে হবে হাসপাতালের বেড বাড়িয়ে আমরা কিন্তু রোগী সংকুলান করতে পারব না। রোগী যেখানে উৎপত্তি হচ্ছে সেই উৎপত্তিস্থলগুলো যদি বন্ধ না করি, তাহলে বাড়তেই থাকবে।

মন্ত্রী বলেন, আমাদের মনে রাখতে হবে, মাস্ক ছাড়া আমাদের বেখেয়ালি চলাফেরা আগামীতে আরও বিপর্যয় নিয়ে আসবে। প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনার সংক্রমণ। আর সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে আইসিইউ, শয্যা সংকট। আক্রান্ত হয়েছেন কিনা তা জানতে এসেও সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে হাসপাতালে আসা রোগী ও স্বজনদের।

গত চার মাসের তুলনায় গত এক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে দ্বিগুণ। ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার হাসপাতালগুলোতে করোনা রোগীর ভিড় বাড়ায় তৈরি হয়েছে জটিলতা। পরীক্ষার পাশাপাশি আইসিইউসহ শয্যা পাওয়া নিয়ে ভোগান্তিতে রোগীরা। এছাড়া দেশে করোনা নিয়ন্ত্রণে সরকারি ১৮ নির্দেশনা মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Tag :

বইমেলাসহ সব সামাজিক অনুষ্ঠান বন্ধের সুপারিশ

Update Time : ০৫:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১