ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ

বঙ্গবন্ধুর সমাধিতে প্রবেশ সাময়িক বন্ধ

করোনা সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে সাধারণ মানুষের প্রবেশ ও পরিদর্শন সাময়িক বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। সেই সাথে ভিআইপিদের প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটি বলবত থাকবে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম হেদায়েতুল্লাহ।১ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এতে দর্শনার্থীদের বঙ্গবন্ধু সমাধিসৌধে প্রবেশ না করতে অনুরোধ করা হয়েছে।

জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের সহকারী কিউরেটর মো. নুরুল ইসলাম বলেন, গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সমাধিসৌধে সাধারণ মানুষের প্রবেশ ১ এপ্রিল থেকে নিষিদ্ধ করা হচ্ছে। এ কারণে, বঙ্গবন্ধু সমাধিসৌধের সমস্ত গেট বন্ধ থাকবে। কাউকেই সমাধিসৌধে প্রবেশ করতে দেওয়া হবে না। ভিআইপিদের অনুমতি নিয়ে আসতে হবে। তারপরও তাদের প্রবেশে নিরুৎসাহিত করা হবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে আমরা সরকারের ১৮ নির্দেশনা বাস্তবায়নে কাজ করছি। জনসমাগম এড়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মানুষের চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত

বঙ্গবন্ধুর সমাধিতে প্রবেশ সাময়িক বন্ধ

Update Time : ০৫:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১