ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম জয় পেল

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে মাহমুদউল্লাহ শিবির।
আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩১ রান করে বাংলাদেশ। জবাবে ১০৮ রান করতে পারে অস্ট্রেলিয়া।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। স্পিন ঘূর্ণিতে নাকাল সফরকারী শিবির। টানা তিন ওভারে ৩ উইকেট হারায় দলটি, ১১ রানে। ইনিংসের প্রথম বলে মেহেদীর দারুণ বোলিংয়ে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান আলেক্স কেরি। পান গোল্ডেন ডাকের স্বাদ।

তৃতীয় ওভারে প্রথম বল করতে এসেই উইকেটের দেখা পান সাকিব আল হাসান। নিজের প্রথম বলেই বোল্ড করেন হেনরিকসকে। যদিও আউটটি হেনরিকসের জন্য দুর্ভাগ্যজনক। সুইপ করেছিলেন, কিন্তু বল দুই পায়ের ফাক দিয়ে গড়িয়ে ভেঙে দেয় পেছনের স্টাম্প। ১১ রানে অস্ট্রেলিয়া হারায় তিন উইকেট।

তিন উইকেট হারিয়ে যখন কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলো ঠিক সেই সময় দ্বিতীয় ওভার বল করতে এসে নাসুমের ফাঁদে পড়ে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক ম্যাথু ওয়েড।

ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মেহেদি হাসানের বল ডিপেন্স করতে গিয়ে বোল্ড হন অ্যালেক্স ক্যারি। এর পর নাসুম আহমেদের বল এক স্টেপ এগিয়ে এসে খেলতে স্ট্যাম্পিং হন জস ফিলিপ্পে। বোলিংয়ে এসেই সাফল্য এনে দেন সাকিব আল হাসান। তার প্রথম বলেই ফিরে যান মোয়াসেস হেনরিক।

বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন নাসুম আহমেদ। শরিফুল ও মোস্তাফিজ দুটি, মেহেদী, সাকিব নেন একটি করে উইকেট।

অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ১০৮ রানেই। ২৩ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৩১/৭

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১০৮/১০

Tag :

Update Time : ০৩:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১