ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

বাংলাদেশ শক্তিশালী পাসপোর্ট তালিকায় এক ধাপ এগোল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • ৩৪১ Time View

বিশ্বের শক্তিশালী ১১০টি পাসপোর্টের তালিকার মধ্যে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। এবার ১০০তম স্থানে উঠে এসেছে বাংলাদেশর পাসপোর্টে। গত বছর এর অবস্থান ছিল ১০১তম।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনারস -এর প্রকাশিত এক সূচকে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়। কোন পাসপোর্টটি দিয়ে আগাম ভিসা ছাড়া কত দেশে ভ্রমণ করা যায়, মূলত তার ওপর ভিত্তি করেই এই সূচক প্রকাশ করা হয়। এক যুগের বেশি সময় ধরে এ বিষয়ে গবেষণা করে সূচক প্রকাশ করে আসছে সংস্থাটি।

বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৪১টি দেশে আগাম ভিসা ছাড়া (অন অ্যারাইভাল) ভ্রমণ করতে পারেন। হেনলি পাসপোর্ট সূচক ২০২১ এর হিসাবে এবার বাংলাদেশের সঙ্গী হয়েছে লেবানন ও সুদান।

হেনলির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপের অবস্থান ৬০তম, ভারত ৮৪তম, ভুটান ৮৯তম আর মিয়ানমারের অবস্থান ৯৪তম। সেনা অভ্যুত্থানের পরও মিয়ানমারের এই অবস্থান।

তালিকায় বাংলাদেশের অপর প্রতিবেশী শ্রীলঙ্কা রয়েছে ৯৯তম অবস্থানে, নেপালের অবস্থান ১০৩তম, পাকিস্তানের ১০৭তম এবং তালিকায় সর্বনিম্ন অবস্থানে অর্থাৎ ১১০তম স্থানে রয়েছে আফগানিস্তান। এ ছাড়া তালিকায় ১০২তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।

Tag :

শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

বাংলাদেশ শক্তিশালী পাসপোর্ট তালিকায় এক ধাপ এগোল

Update Time : ০৫:২৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১