ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

বাংলাদেশের ফিল্ডিং যেন ক্যাচ মিসের মহড়া

লিটন দাস ব্যাটিংয়েও খুব ভালো করতে পারেননি। ফিল্ডিংয়েও ব্যর্থ। তার এই ব্যর্থতায় শ্রীলঙ্কাকে হারাতে ব্যর্থ হলো বাংলাদেশ। লিটন দাস দু’টি ক্যাচ মিস করেছেন। সাইফুদ্দিনও ক্যাচ মিস করেছেন একটি। আর সাইফুদ্দিন বল করতে গিয়েও ভালো কিছু করতে পারেননি রোববার। আর বাংলাদেশের ফিল্ডিং যেন ক্যাচ মিসের মহড়ায় রূপ নেয় এদিন। ফলে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গেল বাংলাদেশ।

ক্যাচ মিস তো ম্যাচ মিস। ক্রিকেটে সর্বজনবিদিত প্রবাদ বাক্য। শারজায় এই আপ্ত বাক্যটি সত্যি হলো। দুই ক্যাচ মিসের খেসারত দিতে হলো বাংলাদেশকে। চ্যালেঞ্জিং স্কোর গড়েও হেরে গেল বাংলাদেশ। সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছে মাহমুদউল্লাহ শিবির।

রোববার শারজায় টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭১ রান করে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা সাত বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছায় ৫ উইেেকট। ৪৯ বলে পাচটি করে চার ও ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকা আসালাঙ্কা জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। আগামী ২৭ অক্টোবর সুপার টুয়েলভ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মোকাবেলা করবে ইংল্যান্ডের।

বড় লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে প্রথম ওভারেই চেপে ধরে বাংলাদেশ। দলে ফিরেই চমক দেখান স্পিনার নাসুম আহমেদ। ইনিংসের চতুর্থ বলেই ফিরিয়ে দেন বিপজ্জনক কুশল পেরেরাকে। নাসুম বলটি করেছিলেন অনেকটা ঝুলিয়ে, লেংথ ডেলিভারি। পিচ করে বলটি একটু স্কিড করে। অফ স্টাম্প থেকে সেটি সুইপ করার চেষ্টায় লাইন মিস করেন পেরেরা। বল ছোবল দেয় স্টাম্পে। ৩ বলে ১ রানে আউট আউট পেরেরা।

শুরুর হতাশা শ্রীলঙ্কা কাটিয়ে দেয় দ্বিতীয় উইকেট জুটিতে। আসালাঙ্কার সাথে নিশাঙ্কার মারমুখি জুটি বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে শুরু করে। পাওয়ার প্লেতে লঙ্কানরা তোলে ৫৪ রান। সপ্তম ওভারে মুস্তাফিজকে দুই চার হাকান আসালাঙ্কা। ম্যাচ যেন শেষ হয়ে যাচ্ছিল তখনই।

তবে নবম ওভারে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। প্রথম বলে নিশাঙ্কাকে বোল্ড করেন তিনি। ২১ বলে ২৪ রান করেন তিনি। এই উইকেট নেয়ার সুবাদে শহীদ আফ্রিদিকে ছাপিয়ে টি টোয়েন্টি বিশ^কাপে সর্বোচ্চ উইকেটের মালিক বনে যান সাকিব।

একই ওভারের চতুর্থ বলে অভিষেক ফার্নান্দোকে বোল্ড করেন সাকিব। ৭১ রানে তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ৭৯ রানের মাথায় সাইফউদ্দিনের আঘাত। বিদায় করেন হাসারাঙ্গাকে। ৫ বলে ৬ রান করা হাসারাঙ্গা ক্যাচ দেন মোহাম্মদ নাঈমের হাতে। ৯.৪ ওভারে ৪ উইকেটে লঙ্কানদের সংগ্রহ তখন ৭৯ রান।

এর পরের অধ্যায়টা বাংলাদেশের হতাশারই। দুইবার ক্যাচ ছাড়েন লিটন দাস। একবার আসালাঙ্কার আরেকবার রাজাপাকসের। এখানেই যেন ম্যাচ ঘুড়ে যায়। ১৩তম ওভারে আফিফের বলে ক্যাচ দেন রাজা পাকসে, তা লুফে নিতে ব্যর্থ হন লিটন দাস। ১৫তম ওভারে মুস্তাফিজের বলে একই জায়গায় ক্যাচ দেন সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যান আসালাঙ্কা। এই ক্যাচও ছাড়েন লিটন। এরপর ১৬তম ওভারে ২২ রান দেন সাইফউদ্দিন। সব যেন হ য ব র ল। শেষের দিকে রাজা পাকসে আউট হলেও জয় পেতে বেগ পেতে হয়নি শ্রীলঙ্কাকে।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

বাংলাদেশের ফিল্ডিং যেন ক্যাচ মিসের মহড়া

Update Time : ০১:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১