মুখোমুখি হওয়া প্রথম বলে এর চেয়ে বিপজ্জনক কিছু হয়তো পেতে পারতেন না সৌম্য। কাগিসো রাবাদার স্কেলমাপা ইয়র্কারে ব্যাট নামানোর আগেই বিপদ ঘটে গেছে তাঁর। দক্ষিণ আফ্রিকার এলবিডব্লুর আবেদনে আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ সাড়া দেননি, তবে বাভুমা করেছিলেন রিভিউ। ব্যাট নাকি বুট- কোনটায় আগে আঘাত করেছে, প্রশ্ন ছিল সেটাই। আল্ট্রা এজ দেখিয়েছে, ব্যাটের আগে লেগেছে বুটেই। হক-আইয়ে বাঁচার কোনো সুযোগ ছিল না সৌম্যর।
নাঈমের পর সৌম্য ফিরলেন পরপর দুই বলে। পরের ওভারের প্রথম বলে হ্যাটট্রিকের সামনে থাকবেন রাবাদা। নাঈম সৌম্যের পর এবার বাংলাদেশের বিপদ বাড়ালেন মুশফিকুর রহিম।
হ্যাটট্রিক বলে লিডিং-এজ হয়েছিল, তবে গালির একটু সামনে পড়ায় বেঁচে গেয়েছিলেন মুশফিকুর রহিম। পরের বলটা গুডলেংথ থেকে ভেতরের দিকে ঢুকল, মুশফিক করলেন ডিফেন্ড। এরপর ঘন্টায় ৮৫ মাইল গতির লাফিয়ে ওঠা বলে আউটসাইড-এজড মুশফিক, গালিতে গেল ক্যাচ। হেনড্রিকস একটু গড়বড় করে ফেলেছিলেন, তবে শেষ পর্যন্ত ক্যাচটা নিয়েছেন ঠিকঠাকই।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মঙ্গলবার (২ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। এদিন টস জিতে আগে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া দলপতি।
কেশব মহারাজ প্রথম ওভারে করেছেন আঁটসাঁট বোলিং। দ্বিতীয় ওভারে কাগিসো রাবাদাকে কাভার ড্রাইভে একটা চার মেরেছেন লিটন দাস, তবে এ ওভারেও ৫ রানের বেশি ওঠেনি।
অনলাইন ডেস্ক 























