ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা ছাড় ও পবিত্র ঈদুল আজহার আগে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভের ডলার বাড়ল।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, আজ (বুধবার) রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.০১ বিলিয়ন ডলারে, যা গতকাল মঙ্গলবার ছিল ২৯.৯৫ বিলিয়ন ডলার। গত বছরের জুনে রিজার্ভের পরিমাণ ছিল ৪১.৮২ বিলিয়ন ডলার।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশকে বাজেট সহায়তা বাবদ ৪০০ মিলিয়ন ডলার দিয়েছে।’

বুধবার কিছু বাণিজ্যিক ব্যাংকের আমদানি বিল পরিশোধে সহায়তা করতে ৭৪ মিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর পরও এডিবির সহায়তা ছাড় করার কারণে রিজার্ভ ৩০ বিলিয়ন ছাড়িয়েছে।

তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদ সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, এটিও রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে।

চলতি অর্থ বছরের ১ জুলাই থেকে ২০ জুনের মধ্যে রেমিট্যান্স এসেছে ২০.৯৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি।

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

Update Time : ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩