ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া সম্ভব নয়, না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১২৪ Time View

ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেবার জন্য যে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটা খারিজ করে দিয়েছে আইসিসি। এমন সংবাদ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক হয়েছে। তবে সিদ্ধান্ত নিয়ে পরস্পরবিরোধী খবর পাবার কথাও উল্লেখ করেছে ক্রিকইনফো।

ক্রিকইনফো জানিয়েছে, ওই ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই সাথে নাকি বলা হয়েছে বাংলাদেশ দল ভারতে না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।

তবে বিসিবি এবং আইসিসি কোন পক্ষই বৈঠকের বিষয়ে কিছু জানায়নি। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১২টা পর্যন্ত বিসিবি থেকে যমুনা টেলিভিশনকে জানানো হয়েছে, আইসিসি থেকে ম্যাচ সরানোর ই-মেইলের কোন জবাব পায়নি তারা।

Tag :

বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া সম্ভব নয়, না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে

Update Time : ০৫:১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬