ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনিদের জন্য শোক প্রকাশ করবে ঢাকার মার্কিন দূতাবাসও

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:২৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • ২২১ Time View

ফিলিস্তিনে দখলদার ইসরাইলের সাম্প্রতিক হামলায় হতাহতের স্মরণে রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে একাত্ম হয়ে শোক প্রকাশ করবে ঢাকার মার্কিন দূতাবাসও। এ লক্ষে শনিবার (২১ অক্টোবর) পতাকা অর্ধনমিত রাখবে ঢাকার মার্কিন দূতাবাস।

শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, প্রত্যেক নিরপরাধ মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। ২১ অক্টোবর যুক্তরাষ্ট্র দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের একটি বক্তব্য উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, এই সংঘাতে নিহত প্রতিটি ধর্ম ও জাতির বেসামরিক ব্যক্তিদের জন্য আমরা শোক প্রকাশ করি।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। ইসরায়েলের ভূখণ্ডে ঢুকেও হামলা চালান হামাসের যোদ্ধারা। পাল্টা জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। যার মধ্যে শিশুই হলো ১ হাজার ৬৬১ জন।

এর নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ। শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

শোক পালনে শনিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

Tag :
জনপ্রিয়

২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনিদের জন্য শোক প্রকাশ করবে ঢাকার মার্কিন দূতাবাসও

Update Time : ০৮:২৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩