ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে অন্তত ২০টি আসনে সমঝোতা করতে আগ্রহী এনসিপি, চায় মন্ত্রিত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন বণ্টন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিএনপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বিএনপির সঙ্গে অন্তত ২০টি আসনে সমঝোতা করতে আগ্রহী। পাশাপাশি, বিএনপি সরকার গঠন করলে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবিও জানিয়েছে তারা।

দুই দলের সূত্রে জানা গেছে, আলোচনা এখনও অনানুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। এনসিপি বিএনপির সঙ্গে জোট গড়বে নাকি এককভাবে নির্বাচনে যাবে-সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলটির কয়েকজন প্রভাবশালী নেতা ব্যক্তিগতভাবে জামায়াতে ইসলামীর নেতাদের সাথেও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

বিএনপির সূত্র বলছেন, এনসিপি নেতারা আসন বণ্টনের পাশাপাশি তাদের ভবিষ্যৎ রাজনৈতিক নিরাপত্তার নিশ্চয়তাও চান। তারা দাবি করেছেন, বিএনপি ক্ষমতায় এলে তিনজন এনসিপি নেতাকে মন্ত্রিসভায় স্থান দিতে হবে। তবে বিএনপি এখনো এ বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি।

এনসিপি ঢাকায় চারটি সহ মোট ২০টি আসনে বিএনপির সঙ্গে সমঝোতা চায়। বিএনপি চাচ্ছে, এনসিপি যেন জামায়াত বা তাদের নেতৃত্বাধীন জোটের সঙ্গে কোনো নির্বাচনী চুক্তি না করে।

জানা গেছে, জামায়াত এনসিপিকে বেশি সুবিধা দেওয়ার প্রস্তাব দিলেও এনসিপির অনেক নেতা চান দলটি যেন ডানপন্থী ভাবমূর্তি এড়িয়ে মধ্যপন্থা বজায় রাখে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের মৌলিক দাবির কাছাকাছি যে দল আছে, তাদের সঙ্গে ঐক্য বা সমঝোতা আমরা বিবেচনায় রাখব।

ইতিমধ্যে এনসিপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে, যেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী সভাপতি ও তাসনিম জারা সম্পাদক। ২০২৬ সালের নির্বাচনকে লক্ষ্য করে দলটি প্রার্থী বাছাই, প্রচার ও মাঠপর্যায়ের কাজ শুরু করেছে।

এনসিপির নেতারা বলেছেন, আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ থেকে, সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ থেকে, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ বা চাঁদপুর-৫ থেকে, তাসনিম জারা ঢাকা-৯ থেকে এবং আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৪ থেকে নির্বাচন করতে পারেন। এ ছাড়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ থেকে, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ থেকে এবং আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ থেকে প্রস্তুতি নিচ্ছেন।

এই আসনগুলোর মধ্যে ঢাকা-৯ ও ঢাকা-১৮ বাদে বাকিগুলোতে বিএনপি প্রার্থী দিয়েছে। তবে ওই দুই আসন তারা এনসিপির জন্য রেখেছে কিনা, তা স্পষ্ট নয়।

আজ বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করে নাহিদ ইসলাম বলেন, আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের সংস্কার ও জুলাই সনদের দাবির সঙ্গে যারা একমত, তাদের সঙ্গে জোট বিবেচনা করব।

প্রার্থী তালিকা ঘোষণার সময়সীমা সম্পর্কে তিনি বলেন, ১৫ নভেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে নাহিদ ইসলাম বলেন, খালেদা জিয়াসহ যারা ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তাদের সম্মান দেখিয়ে আমরা সে সব আসনে প্রার্থী দেব না। তবে আমরা সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী ঘোষণা করব।

Tag :
জনপ্রিয়

বিএনপির সঙ্গে অন্তত ২০টি আসনে সমঝোতা করতে আগ্রহী এনসিপি, চায় মন্ত্রিত্ব

Update Time : ০৯:৩৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫