ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বিকেলে এলপিজির মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ২০০ Time View

চলতি ডিসেম্বর মাসে ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ রোববার (৩ ডিসেম্বর)। এক মাসের জন্য এলপিজির এ নতুন দাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে আরও জানানো হয়, সৌদি আরামকোর ঘোষিত ডিসেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে, গত ২ নভেম্বর টানা চতুর্থ মাসের মতো ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ায় বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬৩.৩৬ টাকা।

Tag :
জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

বিকেলে এলপিজির মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে

Update Time : ০৫:৩৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩