ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

বিদায়ী বছরের শেষ আর নতুন বছরের শুরুতে গরমের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার বার্তা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গরম আরো বাড়িয়ে বিদায় নেবে চৈত্র মাস, যার রেশ থাকবে বাংলা নতুন বছরের শুরুতেও।  বিদায়ী বছরের শেষ আর নতুন বছরের শুরুতে গরমের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার বার্তাও দেয়া হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, দিনের তাপমাত্রা একটু বাড়তে পারে। রাজশাহী, যশোর, কুষ্টিয়া, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার তাপমাত্রা বেশি থাকবে।

বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙ্গামাটিতে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। বান্দরবান ছাড়াও ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী জেলাসহ বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

শুক্রবারও এ পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আগামী পাঁচদিন তাপমাত্রা আরও বাড়তে পারে এবং দেশের পূর্বাংশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরমধ্যে বৈশাখ প্রথম দিনটিতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

বিদায়ী বছরের শেষ আর নতুন বছরের শুরুতে গরমের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার বার্তা

Update Time : ১২:১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪