ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • ২১২ Time View

নানা নাটকীয়তার পর অবশেষে তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভারতের আসামের গুয়াহাটির উদ্দেশ্যে ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে যাত্রা করে সাকিব আল হাসানের দল।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ফটোসেশনে অংশ নেয় ভারতগামী স্কোয়াডের সদস্যরা। দলের সঙ্গে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচরাও ছিলেন। তবে চমক হয়ে এসেছে ওপেনার লিটন দাসের অনুপস্থিতি। দলের সঙ্গে ফটোসেশনে দেখা যায়নি লিটনকে। তবে কী কারণে তিনি ফটোসেশনে অংশ নেননি তা জানা যায়নি। যা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

২৯ সেপ্টেম্বর (শুক্রবার) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ওই ম্যাচের আগে শুধুমাত্র একটি দিন হাতে পাবে টাইগার ক্রিকেটাররা। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:

লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিদ তামিম।

Tag :
জনপ্রিয়

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা

Update Time : ০২:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩