ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে পয়েন্ট টেবিলে কে কোথায়

বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে হারে পর নিশ্চিত হয় টাইগারদের বাড়ি ফেরা। আর কোনো সমীকরণ কিংবা সম্ভাবনা অবশিষ্ট থাকছে না সাকিবদের জন্য। পয়েন্ট টেবিলে যদিও নবম স্থানই ধরে রেখেছে বাংলাদেশ। এর পর আছে ইংল্যান্ড।

বিশ্বকাপের বাংলাদেশের বিপক্ষে জয়ে পাকিস্তান চলে এসেছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। ৬ পয়েন্ট নিয়ে এখনো সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রেখেছে বাবর আজমের দল। যদিও রানরেট তাদের খানিকটা অস্বস্তিতেই রাখবে। ৭ ম্যাচ শেষে তাদের নেট রানরেট -০.০২৪। বিশ্বকাপের সেমিতে যেতে হলে পরের দুই ম্যাচে জয়সহ আরও কিছু সমীকরণ টপকাতে হবে তাদের।

সেরা চারের লড়াইয়ে সবার ওপরে আছে বিশ্বকাপের আয়োজক ভারত। ৬ ম্যাচ থেকে ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে রোহিত শর্মার দল। সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত তাদের। আগামীকাল শ্রীলংকার বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে ভারতের সেমিফাইনাল। এর পরেই আছে দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১০। তারাও প্রায় এক পা দিয়েই রেখেছে সেমিফাইনালে।

আজ বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলেই, তারাও নিজেদের পুরোপুরি নিরাপদ ভাবতে পারে।

তৃতীয় আর চতুর্থ স্থান দখলে রেখেছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দুই দলই পেয়েছে ৮ পয়েন্ট। তাদেরকেই মূলত চ্যালেঞ্জ জানাচ্ছে পাকিস্তান। এখান থেকে পা হড়কালেই বিপত্তি।

পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের সঙ্গে সেমিতে ওঠার দৌড়ে টিকে আছে আফগানিস্তান এবং শ্রীলংকাও। ছয়ে থাকা আফগানদের পয়েন্ট ৬। সাতে আছে লঙ্কানরা। তাদের পয়েন্ট ৪। সমান পয়েন্ট নিয়ে কম রানরেটের কারণে আটে আছে নেদারল্যান্ডস। আর শেষ দুই স্থানে আছে বাংলাদেশ এবং ইংল্যান্ড।

Tag :
জনপ্রিয়

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম

বিশ্বকাপে পয়েন্ট টেবিলে কে কোথায়

Update Time : ০৯:২৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩