ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে রাতে ব্রাজিল মুখোমুখি হচ্ছে তিউনিশিয়ার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ২৫৪ Time View

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ জেতেনি ২০০২ সালের পর। ২০ বছরের আক্ষেপ মেটাতে এবার কাতারে যাচ্ছে সেলেসাওরা। সেই অভিযানের আগে দল গুছিয়ে নেওয়ার আজই শেষ পরীক্ষা এই লাতিন পরাশক্তির। বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে ব্রাজিল মুখোমুখি হচ্ছে তিউনিশিয়ার।

বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।

ইউরোপের দেশগুলো ব্যস্ত নেশনস লিগে। বিশ্বকাপের প্রস্তুতিতে ব্রাজিল তাই প্রীতি ম্যাচ খেলতে পারছে না জার্মানি, ফ্রান্স, স্পেন কিংবা পর্তুগালের মতো প্রতিপক্ষদের বিপক্ষে। শক্তিতে পিছিয়ে থাকলেও ইউরোপের বাইরের দলগুলোর সঙ্গে খেলতে হচ্ছে লাতিনদের। কদিন আগে ঘানার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে। ব্রাজিল আজ খেলবে প্যারিসে।

ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ ৭৭ গোল কিংবদন্তি পেলের। তাঁর পাশে বসতে আর তিন গোল চাই নেইমারের। ঘানার বিপক্ষে জালের দেখা না পেলেও দুটি অ্যাসিস্ট করেছিলেন নেইমার। ভিনিসিয়ুস, পাকুয়েতা, আন্তোনি ও রিচার্লিসনদের নিয়ে উচ্ছ্বসিত তিনি। আজ নিজের ক্লাব পিএসজির মাঠে তিউনিশিয়ার মুখোমুখি হওয়ার আগে দলে চার ফরোয়ার্ডের বোঝাপড়া নিয়ে নেইমারের উচ্ছ্বাস, ‘সবাইকে বলেছি, ব্রাজিলকে মানুষ আক্রমণাত্মক দেখতে চায়। চার ফরোয়ার্ড আর পাকুয়েতা আছে আমাদের। সবাই একে অন্যকে সাহায্য করছে। এই দলে কারো অহংকার নেই, যারা খেলছে ও বাইরে আছে—সবাই বন্ধু। ’

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে রাতে ব্রাজিল মুখোমুখি হচ্ছে তিউনিশিয়ার

Update Time : ০৬:০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২