ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু দুটোই বেড়েছে

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু দুটোই বেড়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২২ জন। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯১৯ জন।

এর আগের দিন মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ৮২ হাজার ৫৯ জন। আর মৃত্যু হয়েছিল ৬৭৭ জনের।

অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দুইশোরও বেশি বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৬১ হাজার ৩২২ জনে।

অপরদিকে নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫০ লাখ ৭ হাজার ৭৮৪ জনে।

অবশ্য ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানী হয়েছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২০৬ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১২২ জন মারা গেছেন জার্মানিতে। আর তৃতীয় সর্বোচ্চ ১১০ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু দুটোই বেড়েছে

Update Time : ০৫:৫১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩