ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

বিশ্বব্যাংক-আইএমএফ কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বাসায় বৈঠক করেছেন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ও অন্য কর্মকর্তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বাসায় বৈঠকে করেছেন।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে দিকে রাজধানীর গুলশানে পিটার হাসের বাসভবনে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে যান তারা।

সূত্র জানায়, বৈঠকে বিশ্বব্যাংক ও আইএমএফের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মূলত বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করতে পিটার হাসের বাসায় গিয়েছিলেন কর্মকর্তারা। এটি তাদের নিয়মিত কাজের অংশ।

বিশ্বব্যাংকের পক্ষ থেকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সোলেইমান সৌলিবালি এবং সিনিয়র ইকোনমিস্ট বার্নার্ড হ্যাভেন। আলোচনায় যোগ দিয়েছেন আইএমএফর বাংলাদেশ কার্যালয়ের প্রধান জয়েন্দু দে।

বাংলাদেশের দুই উন্নয়ন সহযোগী সংস্থার মিশনপ্রধানদের সঙ্গে রাষ্ট্রদূত কী কথা বলেছেন, এমন প্রশ্নের জাবাবে মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ‘কূটনীতিকেরা বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে কথা বলে থাকে। বাংলাদেশকে ‘ভালোভাবে বোঝা’ ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে এমন আলাপ সহায়ক হয়।’ বিশ্বব্যাংকের মিশন প্রধান আব্দুলায়ে সেক সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংকের শেয়ারহোল্ডারসহ অংশীজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগের অংশ হিসেবে রাষ্ট্রদূতের আমন্ত্রণে আইএমএফ-এর আবাসিক প্রতিনিধিসহ একটি বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা হয়েছে।

Tag :

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

বিশ্বব্যাংক-আইএমএফ কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বাসায় বৈঠক করেছেন

Update Time : ০৫:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩